শিরোনাম :
নুসরাত ফারিয়ার নতুন চমক ‘আমি চাই থাকতে’
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ১২:৩৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:

আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’ প্রকাশ করে বেশ আলোচনায় আসেন তিনি।

এরপর দীর্ঘ প্রস্তুতি নিয়ে তৈরি করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় গান। নাম ‘আমি চাই থাকতে’। বড় খবর হলো, গানটি নুসরাতের জন্য তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র‌্যাপার-কম্পোজার মাস্টার ডি।

নুসরাত ফারিয়া জানান, গানটির রেকর্ডিং হয়ে শুটিংও শেষ করেছেন। অপেক্ষা শুধু মুক্তির। এটি প্রকাশ হচ্ছে অক্টোবরের প্রথমাংশে, ভারতের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে। গানটির রেকর্ডিং ও ভিডিও শেষ করেছেন করোনাকালের ঠিক আগ মুহূর্তে, দেশের বাইরে। ভিডিওতেও থাকছে তার সরব উপস্থিতি, রয়েছে চমকও।

২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা