শিরোনাম :
ভোটারবিহীন সরকার দলীয় নেতাদের রাজনীতি শুধু বিএনপির সমালোচনা করা-খায়রুল কবির খোকন
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০, ৫:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভায়পতি খায়রুল কবির খোকন বলেছেন, ভোটাবিহীন ক্ষমতায় আসা সরকার দলীয় নেতাদের রাজনীতি শুধু বিএনপির সমালোচনা করা। সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান (বীর উত্তম), বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনার মধ্যে তাদের রাজনৈতিক চর্চায় সীমাবদ্ধ রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালন উপলক্ষে শুক্রবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, দেশে প্রতিনিহত গুম,খুন, হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটছে কিন্তু তাদের সেদিকে কোন খবর নেই শুধু খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতে থাকেন। কারণ রাষ্ট্রের কাছে তাদের কোন দায়বদ্ধতা নেই। তারা তো জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে সরকার গঠন করেছে।
খায়রুল কবির খোন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়। তাইতো বেগম জিয়াকে অনৈতিক ভাবে কারারুদ্ধ করে রাখে। তাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয়না। প্যারেলে মুক্তি দেওয়া হয়। আর তারেক জিয়া চিকিৎসার জন্য দেশের বাহিরে গেলে তাকে আর দেশে আসতে দিচ্ছেনা। তিনি বলেন সেদিন বেশী দূরে নয় তারেক জিয়া বীরের বেশে এদেশে ফিরে আসবে। সেদিন লাখো-কোটি জনতা ভীড় জমাবে ইয়ারপোর্টে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুণ অর রশিদের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কেএম গোলাম কবির কামাল , সাধারণ সম্পাদক ফারুখ আহম্মেদ ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ডা. তোফাজ্জল হোসেন তমু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্ছু, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি ও জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, জেলা মৎসদলের সভাপতি হাবীবুর রহমান মিলন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মোকাররম ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, ছাত্রদল নেতা নাহিদ, জেলাযুবদলের সহ সভাপতি মাহমুদ হাসান চৌধুরী সুমন প্রমূখ।
আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি নূরুল ইসলাম।
পরে তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে বিশাল আকৃতির কেক কেটে তা নেতাকর্মীদের খাইয়ে দেন খায়রুল কবির খোকন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা