শিরোনাম :
শিবপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় আলী হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের কুমরাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের গোড়ারগাঁও গ্রামের নূরুল হকের ছেলে। নিহত আলী হোসেন ইটাখোলা বাস স্ট্যান্ড এলাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতো।
পুলিশ সূত্রে জানা যায়, আলী হোসেন মোটরসাইকেল যোগে শিবপুর ইটাখোলা যাবার পথে কুমরাদী এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলী হোসেন নিহত হয়। ঘটনার পর পরই পিক-আপ ভ্যানে চালক পালিয়ে যায়। খবর পেয়ে শিবপুর মডেল থানা ও ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা