শিরোনাম :
মাধবদীতে বিদেশী মদসহ ১ যুবক আটক
Update : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ১:৫৯ অপরাহ্ণ

মাধবদী প্রতিনিধিঃ মাধবদীতে পুলিশের বিশেষ অভিযানে ৮ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৩০ নভেম্বর ) নরসিংদী ডিবি পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে সকাল ১১:০০ঘটিকায় মাধবদী থানাধীন বিরামপুর এলাকার জনৈক রাজু আহম্মেদের মেসার্স বিসমিল্লাহ স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার সাতবাড়িয়া এলাকার মোঃ তোরন আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির আহম্মেদকে (২৯) ০৮ (আট) বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে বলে জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪০,০০০/= (চল্লিশ হাজার) টাকা।এ সংক্রান্তে মাধবদী থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা