শিরোনাম :
স্কুলের ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে সহপাঠীর মারধরে স্কুলছাত্রের মৃত্যু
Update : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ১:১৯ অপরাহ্ণ

বিনা আক্তার, রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে সহপাঠীদের হাতে মারধরের শিকার হয়ে মো: শুভ মিয়া (১৩) নামে এক ছাত্র নিহত হয়েছে। বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যূ হয়। নিহত শুভ নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো: লায়েছ মিয়ার ছেলে। সে নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিহতের সহপাঠী ও পারিবারিক সূত্র জানায়, গত ২৮ নভেম্বর (শনিবার) নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে যায় শুভ। ওই সময় শ্রেণিকক্ষের ফার্স্ট বেঞ্চে বসাকে কেন্দ্র করে শুভর সঙ্গে রিফাত প্রধান ও মোজাম্মেল নামে তার দুই সহপাঠির সাথে বাক-বিতান্ডা শুরু হয়। বাক-বিতান্ডার এক পর্যায়ে স্কুলে প্রাঙ্গণে ওই দুই সহপাঠিসহ আরও ৮/১০ জন মিলে শুভকে মারধোর করে। এসময় তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তারা পালিয়ে যায়। আহত শুভ স্কুলের প্রধান শিক্ষকের কাছে জড়িতদের বিচার চেয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে অসুস্থ হয়ে পড়েন । আঘাতের ফলে তার মাথায় রক্ত জমাট বেধে যায়। পরে আহত শুভকে তার স্বজনরা প্রথমে স্থানীয়েএকটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করান। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পাঁচদিন পর বুধবার রাতে শুভ মৃত্যূ হয়।

এ ঘটনায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসনিুল কাদির বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। যেহেতু বিষয়টি বেলাব থানার সেহেতু মামলাটি বেলাব থানায় দায়ের করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা