শিরোনাম :
মির্জাপুরের সড়কে ঝড়লো ৬টি তাজা প্রাণ
Update : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০, ৭:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুরে বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ঝড়লো ছয়টি তাজা প্রাণ। এসময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার ইচাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সানের হাট গ্রামের চুন্নু (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি বাস ইচাইল এলাকায় এসে বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। এসময় ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন বাসযাত্রী নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন। পরে আহতদের মধ্যে দুইজন কুমুদিনী হাসপাতালে মারা যান।

তাৎক্ষণিকভাবে অপর হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে দূর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটিকে সরিয়ে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা