শিরোনাম :
বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ তিনজন গ্রেফতার
Update : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ৯:৩৬ পূর্বাহ্ণ

বহুল আলোচিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কার্য ভাঙচুরের  ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়া থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার রাতে তাদেরকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।গ্রেতারকৃতরা হলেন- আনিসুর রহমান(৩৫), সবুজ হোসেন (২০) ও হৃদয় আহমেদ(২০)।এ ঘটনার সাথে বাচ্চু নামের একজন জড়িত আছে বলে পুলিশ জানায়।তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত।

পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে ,কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের কয়া কলেজের পরিচালনা পর্ষদ ও কলেজের অধ্যক্ষের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ভাস্কার্য ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের কয়া মহাবিদ্যালয়ে অবস্থিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত। পুলিশ

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত অপর দু’জন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা