শিরোনাম :
মনোহরদী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
Update : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৩:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার  মনোনয়ন জমার শেষ দিনে নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদের নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। রবিবার বিকাল ৫টা পর্যন্ত  মনোনয়নপত্র  জমার শেষ সময় সীমার মধ্যে এসব মনোনয়ন নেয়া হয়।

মনোহরদী পৌরসভায় মেয়র পদে মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আমিনুর রশিদ সুজন, বিএনপি মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমেদ। এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে  ৩টি ওয়ার্ডের বিপরীতে ৭ জন ও সাধারণ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩১ জন মনোনয়ন জমা দিয়েছেন।

আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ২৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা