শিরোনাম :
বড়দিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুলিশের শুভেচ্ছা উপহার
Update : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বড়দিন উপলক্ষে নরসিংদীতে স্কুল শিক্ষার্থীদের পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে জেলার পলাশ থানাধীন ঘোড়াশাল পৌরসভায় ঘোড়াশাল এ.জি চার্চ মিশনে (নর্দান মিশন স্কুল) ফুল, চকলেট ও কেকসহ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে ঘোড়াশাল পৌরসভার এজি চার্চ মিশনে ( নর্দান মিশন স্কুল) ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) নরসিংদী জেলা পুলিশ প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম (বার) এর পক্ষ থেকে পক্ষ থেকে ফুল, কেক, চকলেট প্রদানের মাধ্যমে শুভেচ্ছা উপহার পাঠানো হয়। শুভেচ্ছা উপহার পৌঁছে দেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল এ.জি চার্চ মিশনের প্রধান ধর্ম যাজক পাষ্টর মাইকেল সুবাস ও খ্রিস্টান ধর্মাবলম্বীগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা