শিরোনাম :
নরসিংদীর পলাশে করস্থান থেকে কঙ্কাল চুরি
Update : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১১:০০ পূর্বাহ্ণ

তুহিন ভূইয়া:  নরসিংদীর পলাশ উপজেলার দুটি করস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার রাতের আধাঁরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের কবরস্থান থেকে ৬টি ও একই ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের কবরস্থান থেকে ১টি কঙ্কার চুরি ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কাজিরচর কবরস্থানের ৭ থেকে ৮টি কবর খনন করে। এরমধ্যে ৬টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। একই সময় পাশের এলাকার ইসলাম পাড়া গ্রামের  কবরস্থান থেকেও একটি কঙ্কাল চুরি হয়।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: নাসির উদ্দিন জানান, ‘কবর থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা