শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
রাষ্ট্রপতি ভাষণের মধ্য দিয়ে বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু
Update : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১, ১২:৪৫ অপরাহ্ণ
????? ????? ???? ??????? ????

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ভাষণের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন  শুরু হয়। নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দেন।

জাতীয় সংসদে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে করোনা মহামারি শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন। খাদ্যের নিরাপত্তা রক্ষায় নানাবিধ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। রাষ্ট্রপতির ভাষণ ছাড়া এ অধিবেশনে কয়টি বিল উত্থাপন এবং পাস হতে পারে।

বছরের প্রথম অধিবেশনের মেয়াদ সাধারণত দীর্ঘ হয়। কিন্তু করোনা মহামারির এ সময়ে এবারও অধিবেশন সংক্ষিপ্ত হবে।

এর আগে মুজিবর্ষ উপলক্ষে গত ৮ নভেম্বর জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলে। ১০ কার্যদিবসের মধ্যে গত ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৫ কার্যদিবস বিশেষ অধিবেশনের কার্যক্রম পরিচালনা করা হয়। ওই অধিবেশনে মোট ৯টি সরকারি বিল পাস করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা