শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
বাংলাদেশের কাছে করোনা ভ্যাকসিন হস্তান্তর করলো ভারত
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১, ১১:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক

বাংলাদেশের কাছে করোনার ভ্যাকসিন হস্তান্তর করেছে ভারত। বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী আনুষ্ঠানিকভাবে প্রথম চালানে ২০ লাখ ডোজ ভ্যাকসিন হস্তান্তর করা হয়।

এসময় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অনেকে  উপস্থিত ছিলেন। ভ্যাকসিন গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

এর আগে টিকাগুলো মুম্বাই থেকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে  করোনার ভ্যাকসিন তেজগাঁওয়ের ইপিআই স্টোরে নিয়ে যাওয়া হয়। এখানেই সংরক্ষণ করা হবে এ ভ্যাকসিন।

বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ‘কেভিশিল্ড’৷ পরে সকাল ৮টায় বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ভ্যাকসিন বহনকারী উড়োজাহাজ।

করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৩৫৬ জন। মোট মারা গেছেন ২০ লাখ ৮৩ হাজার ২০৩ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার বিকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট সাত হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা