শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
ভারত থেকে কেনা ৫০ লাখ টিকা দেশে পৌঁছেছে
Update : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১, ৭:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৫০ লাখ টিকা দেশে এসেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে সোমবার সকাল সাড়ে ১১টায় এই টিকা এসে পৌঁছায়। এর আগে উপহারস্বরূপ ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠায় ভারত সরকার।

সোমবার পৌঁছানো ৫০ লাখ টিকা গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের নিজস্ব ওয়্যারহাউসে রাখা হবে বলে জানা গেছে।

করোনাটিকার প্রথম চালান গ্রহন করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন। বেক্সিমকোর ৯টি শীতাতপ নিয়ন্ত্রিত ভ্যানে করে টিকাগুলো কোম্পানির ওয়্যারহাউসে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৫০ লাখ টিকা রিসিভ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। ছবি : এনটিভি

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘এই টিকার মধ্যে যদি কোনো ড্যামেজড টিকা থাকে তাহলে বেক্সিমকোর পক্ষ থেকে (সেরাম থেকে) তা নিয়ে সরকারকে রিপ্লেস দেওয়া হবে। সমস্ত দায়িত্বটা বেক্সিমকোর। সাধারণত এর আগে এটা কোন কোম্পানি করেনি, সরকার করত। এবার এই পুরো দায়িত্বটা বেক্সিমকো নিয়েছে। সেটা আমরা করতে যাচ্ছি।’

পাপন আরো বলেন, ‘ড্রাফট টেস্টিংয়ের চার থেকে পাঁচ দিনের মধ্যে উনারা (সরকার) যেখানে বলবেন, দেশের সেখানেই আমরা তা পৌঁছে দেব।’

আগামী বুধবার কুর্মিটোলা হাসপাতালে নার্সদের থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান।

বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকার (ভ্যাকসিন) তিন কোটি ডোজ। এর মধ্যে প্রথম ধাপে ৫০ লাখ টিকা সোমবার বাংলাদেশে এল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা