শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
ফেব্রুয়ারীতে নয়  ১৮ মার্চ থেকে অমর একুশে গ্রন্থমেলা
Update : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১, ১:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারীতে নয় আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে। সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বইমেলার অনুমতি মিলেছে। এবার ১৮ মার্চ থেকে  শুরু হয়ে অমর একুশে গ্রন্থমেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।  মেলায় সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সাধারণত ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে বইমেলা পেছানো হয়।

এদিকে ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ১০ বিভাগে এ পুরস্কার পাচ্ছেন ১০ জন।

তারা হলেন- কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ বা গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান বা কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা