শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
এইচএসসি পরীক্ষার বিলের গেজেট প্রকাশ
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১, ৬:৪৪ পূর্বাহ্ণ

ফল প্রকাশে বাধা কাটলো

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীর কারণে পরীক্ষা না নিয়েও এইচএসসি ও সমমানের ফল প্রকাশের জন্য সংসদে পাস হওয়া তিনটি বিল গেজেট আকারে প্রকাশ হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিল তিনটায় সম্মতি দিয়েছেন।

এর আগে রবিবার সংসদে পাস হওয়া ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’ ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’এ রাষ্ট্রপতি সোমবার (২৫ জানুয়ারি) সম্মতি দেন বলে সংসদ সচিবালয় জানিয়েছে।

কোনও বিল সংসদে পাস হওয়ার পর তা সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতির সম্মতি দিলে তা আইন আকারে গেজেট হিসেবে প্রকাশিত হয়।

আইনে যেভাবে উল্লেখ থাকে সেইভাবেই কার্যকর হয়। এই আইনে ‘অবিলম্বে’ কার্যকর হবে বলে উল্লেখ আছে। ফলে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এটি কার্যকর হয়েছে। ফলে আইনি বাধা কাটায় এখন সরকার চাইলে যেকোনও সময় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা