শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
১ ফেব্রুয়ারি উপবৃত্তি পাচ্ছে প্রায় দেড় কোটি শিক্ষার্থী
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১, ৭:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রায় ১০ মাস পর আগামী ১ ফেব্রুয়ারি উপবৃত্তি পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ৪০ লাখ শিক্ষার্থী। ওই দিন মোবাইল লেনদেনকারী প্রতিষ্ঠান ‘নগদ’এর মাধ্যমে শিক্ষার্থীদের এ উপবৃত্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে।

এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন। এর ফলে ১০ মাস পরে ২০২০ সালের এপ্রিল-জুন কিস্তির উপবৃত্তির টাকা পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে, উপবৃত্তির টাকা পাওয়ার তথ্য এন্ট্রির সময় চতুর্থ দফা বাড়িয়েছে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প। শিক্ষার্থীদের তথ্য সার্ভারে ইনপুট দিতে বাকি থাকায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপর আর কোনো সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রকল্পের তথ্য মতে, সোমবার (২৫ জানুয়ারি) তৃতীয় দফায় তথ্য এন্ট্রির শেষ দিন ছিল। সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ৬৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫৪ হাজারের বেশি প্রতিষ্ঠান তথ্য এন্ট্রি করেছে। বাকি প্রতিষ্ঠানগুলো মূলত শিক্ষার্থীদের জন্মসনদের জটিলতায় পড়েছে।

সর্বশেষ তথ্য নিয়ে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা সচিব গোলাম মো. হাসিবুলের সঙ্গে বৈঠক করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম এবং প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প (তৃতীয় পর্যায়) পরিচালক মো. ইউসুফ আলী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে তথ্য এন্ট্রির সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা হয় এবং চতুর্থ বারের মতো সময় বাড়ানো, উপবৃত্তি বিতরণের তারিখ নির্ধারণ হয়।

এ ব্যাপারে প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ শিক্ষার্থীর তথ্য এন্ট্রি হয়েছে। বাকিদের তথ্য এন্ট্রির সময় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এরপরে আর কোনো সময় বাড়বে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা