বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় তারেক রহমানের দুই বছরের কারাদণ্ড
Update : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,জোনাকী টেলিভিশন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় এক হাজার কোটি টাকার মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নড়াইলের আমলি আদালতের বিচারক। সেইসঙ্গে তাকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ রায় দেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্য বিএনপির এক সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার ও পাকবন্ধু’ বলেন। তাছাড়া অনেক আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। আসামির এমন বক্তব্যে বাদী কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগের কর্মী বেন্দারচর গ্রামের শাহজাহান বিশ্বাসসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণ বিষ্মিত হয়েছে। বক্তব্যটি মানহানিকর ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত অপচেষ্টার সামিল। তারেক জিয়ার এই বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণের এক হাজার কোটি টাকার মানহানি ঘটেছে। তারেক রহমানের এই বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়।

বাদী একজন বীরমুক্তিযোদ্ধা ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হওয়ায় তিনি মামলাটি দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা