শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
মৃত জামাইকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় শ্বশুরসহ নিহত ৩
Update : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০, ১০:১০ পূর্বাহ্ণ

নীলফামারীতে জামাইয়ের মৃত্যুর খবর শুনে দেখতে যাওয়া পথে সড়ক দুর্ঘটনায় শ্বশুরসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রংপুর ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জনের মধ্যে প্রাথমিকভাবে দুই জনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা হলেন, নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম(৬৫) ও আনোয়ারা বেগম(৫৭)। আহতদের বাড়িও একই গ্রামে হবে বলে আশঙ্কা করছে পুলিশ।

জানা গেছে, জলঢাকা উপজেলার জহুরুল ইসলামের মেয়ে জামাই এর বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তারা একটি মাইক্রোবাস করে চালক সহ ১১ জন বগুড়ার মোকামতলায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার সকাল সাতটার দিকে অবিলের বাজার নামক এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসার নাইট কোচ আজিজ ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালক সহ নয়জন।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সূত্রঃ- ইত্তেফাক

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা