শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
গাজীপুরে ঝুট গুদামে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০, ৫:১০ পূর্বাহ্ণ

গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি ঝুট গুদাম পুড়ে গেছে। সি‌টি করপোরেশনের দেওয়া‌লিয়াবা‌ড়ি বেলতলা এলাকায় আজ মঙ্গলবার (১৪ জানুয়া‌রি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সা‌র্ভিস সূত্র জানায়, দেওয়া‌লিয়াবা‌ড়ি বেলতলা এলাকায় ‌টিনশেডের এক‌টি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের চান মিয়া, হুমায়ূন, মামুন, খোকা, আলাল ও সাইফুলের গুদামসহ মোট আটটি গুদামে ছ‌ড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর, ডি‌বিএল ও কা‌লিয়া‌কৈর ফায়ার সা‌র্ভিসের পাঁচটি ইউ‌নিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনশেড গুদাম ও ঝুট পু‌ড়ে গে‌ছে। বি‌ড়ি- সিগা‌রে‌টের আগুন থেকে এর সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হ‌চ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষ‌তির প‌রিমাণ জানা যায়‌নি বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা