শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০, ১:৫২ অপরাহ্ণ

 

নরসিংদী প্রতিনিধি ॥ নরসিংদীতে ট্রেনের ধাক্কায় তনয়া ইসলাম (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তনয়া ইসলাম নরসিংদী সরকারি কলেজের অনার্স (রসায়ন) ২য় বর্ষের ছাত্রী ও নরসিংদীর মনোহরদী উপজেলার মোরশেদুজ্জামান শেখের মেয়ে।

 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। রেলওয়ে পুলিশ জানায়, ওই ছাত্রী মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা