রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
কক্সবাজারে বাস খাদে পড়ে নিহত ৪
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৫৩ পূর্বাহ্ণ
ছবি: সংগৃহীত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে খাদে পড়ে নারীসহ ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এসময় অন্তত ২৫ যাত্রী কমবেশি আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মহাসড়কের হাইওয়ে পুলিশ।

ঘটনাস্থল থেকে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। তাদের মাঝে ঝর্ণা বেগম (৩৫) নামে এক নারী পরিচয় সনাক্ত হওয়া গেছে। তিনি নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। বাকিদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

অপরদিকে আহত সব যাত্রীকে চকরিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা গেছে, আহতদের মধ্যে রাতে অন্তত ১৪জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হলেন, দেলোয়ার হোসেন (৩০), মোহাম্মদ তানভীর (২৬), আমির হোসেন (৩৫), শাহাদাত হোসেন (২৫), জহির আহমদ (৩০), কাইছার তালুকদার (৩৭), মোহাম্মদ ফিরোজ আহমদ (৫০), মহসিন উদ্দিন (৪৮), মোজাহের উল্লাহ (৩৮), জাহাংগীর আলম (৪০), সুমাইয়া আক্তার (১০), সুমি আক্তার (১৮), ছিদ্দিক আহমদ (২২) ও আবু করিম (৪৮)।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্টার লাইন পরিবহনের একটি বাস। ওইসময় বাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী কমবেশি আহত হয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা