রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ : ডাকাত সর্দার নিহত
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৯:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজারে টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল আমিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন নুরালিপাড়া পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত নুরুল আমিন ডাকাত দলের সর্দার। তিনি পূর্বলেদা এলাকার মকতুল হোসেনের ছেলে।

র‌্যাবে-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের অধিনায়ক লে. মির্জা শাহেদ মাহতাব জানান, উপজেলার হ্নীলা পশ্চিম লেদা নুরালিপাড়া পাহাড়ে গোলাগুলির সংবাদ পেয়ে ডাকাতবিরোধী সাঁড়াশি অভিযানে যায় র‌্যাব।

এ সময় পাহাড়ে অবস্থান করা ৬-৭ জন সশস্ত্র ডাকাত র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র‌্যাবের ল্যান্সনায়েক আজহারুল ইসলাম এবং সিপাহি মো. সোহেল আহত হযন।

এর পর র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হন ডাকাত নুরুল আমিন। এ সময় পাহাড়ের ভেতরে পালিয়ে যায় অন্য ডাকাতরা। পরে নুরুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি থ্রি-কোয়ার্টার গান, একটি ওয়ান শুটারগান, চারটি তাজা কার্তুজ, তিনটি খালি খোসা, ১০০ টাকাসহ মানিব্যাগ, একটি মোবাইল, মিয়ানমারের ১১টি এবং একটি দেশীয় সিমকার্ড ও মোবাইল জব্দ করা হয়। যুগান্তর

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা