চীনে করোনায় ৯০৮ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৪০ হাজার
করোনাভাইরাসে চীনে প্রতিনিয়ত আক্রান্ত ও করোনাভাইরাসে বাড়াছেই। দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০৮ জনে।
এছাড়া সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসে আরও ৩ হাজার ৬২ জন আক্রান্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৭১ জনে দাঁড়ালো।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল ইতিমধ্যে চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ২০০২-০৩ সালে বিশ্বে আতঙ্ক সৃষ্টি করা সার্স ভাইরাসকেও হার মারনিয়েছে করোনাভাইরাস।
এছাড়া চীনের বাইরে এই ভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
ফেসবুকে আমরা


