রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
বন্দরে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার ঃ নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত ২৩ ফেব্রæয়ারী রবিবার বিকেলে বন্দর সোনাকান্দা এলাকায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার সিরাজ উদ দৌলা খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুটির শিল্প প্রশিক্ষন মহিলা ও শিশু কল্যাণ সংস্থার সভানেতৃ সালমা চৌধুরী। আরও বক্তব্য রাখেন বন্দর তথ্য ও সেবা কর্মকর্তা সালমা আক্তার ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত কমিটির নেতা মোঃ শহিদুল ও মানব কল্যাণ পরিষদ সদস্য শাহ জামাল। মহিলা সমাবেশে বক্তারা বলেন নারী উন্নয়নে অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ সরকার। মাদক, যৌন হয়রানি, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন সহ পুরুষ নির্যাতন প্রতিরোধে সকলকে আন্তরিক হয়ে সামাজিক সচেতনতায় কাজ করতে হবে। সু-শিক্ষার মাধ্যমে জাতি গঠনে সকলকে মানবিক গুনাবলি দিয়ে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা