রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ১০৯ জন
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ৩:০৬ অপরাহ্ণ

গত তিন দিনে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ১০৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার আরও ৩০ জন বিদেশ ফেরত ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। এর আগে বুধবার ২০ জন এবং মঙ্গলবার ৫৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়। পর্যবেক্ষণে থাকা ব্যক্তিরা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদিআরব ও সিংগাপুর ফেরত।

সিভিল সার্জন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ১২ বেডের আইসোলেশন ইউনিট এবং সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে একশ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে জেলা প্রশাসক সভাপতি ও তিনি (সিভিলসার্জন) সদস্য সচিব দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি উপজেলায় ইউএনওকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিবকে করে কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিনিয়ত পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ৯ সদস্যবিশিষ্ট কোভিড-১৯ ব্যবস্থাপনা কমিটিও করা হয়েছে। এই কমিটিতে সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সাকিনা আনোয়ারকে প্রধান করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা