রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
চাঁদপুরে বিদেশ থেকে ফেরা ৬০৮ জন কোয়ারেন্টাইনে
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ১২:৩৬ অপরাহ্ণ

বিদেশ থেকে চাঁদপুরে ফেরা ৬০৮ জনকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে ফিরেছেন ৬০৮ জন। তাদের প্রত্যেককে করোনাভাইরাস থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজ নিজ বাড়িতে নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় বিদেশ থেকে চাঁদপুরে ফেরা ৪৮০ জনের একটি তালিকা প্রকাশ করেছে।

তাদের বেশির ভাগই এসেছেন সৌদি আরব, দুবাই, লেবানন, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও ইতালি থেকে। বেশ কয়েকজন এসেছেন লিবিয়া, স্পেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে।তালিকায় আরও নাম যুক্ত হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয় সূত্র। উপজেলা পর্যায় থেকে নামগুলো সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা