রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
যুক্তরাষ্ট্রে কাছে হেরে বোলারদের দুষলেন বাবর
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয়েছে পাকিস্তান। শক্তির বিচারে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরেছে বাবর আজমের দল। এমন হারের পর বোলারদের দুষছেন পাক অধিনায়ক।

বৃহস্পতিবার (৫ জুন) টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৩ উইকেট হারিয়ে ঠিক ১৫৯ রানই তুলে যুক্তরাষ্ট্র। এরপর খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে ১৮ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ১৩ তুললে সক্ষম হয় পাকিস্তান। ফলে সুপার ওভারে জয় পায় স্বাগতিকরা।

তবে ১৫৯ রান ডিফেন্ড করা উচিত ছিল মনে করেন বাবর। ম্যাচ শেষে পাক অধিনায়ক বলেন, ‘দ্বিতীয় ইনিংসেও আমরা সাহায্য পেয়েছি। কিন্তু বোলিংয়ের দৃষ্টিকোণ থেকে আমরা মানসম্পন্ন ছিলাম না। প্রথম ১০ ওভারে এটার ঘাটতি ছিল। আমরা তারপর ফিরে এলেও ওরা তার আগেই মোমেন্টাম পেয়েছে। তবে আমাদের বোলিং বিচারে (রানের) পুঁজিটা ডিফেন্ড করা উচিত ছিল। এই পিচে আমাদের বোলিং বিচারে এটা ডিফেন্ড করার মতোই পুঁজি ছিল।’
বাবর আরও বলেন, ‘বোলিংয়ে আমরা এর চেয়ে ভালো। প্রথম ৬ ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারগুলোয় স্পিনারেরা উইকেট নিতে না পারলে চাপে পড়তেই হবে। ১০ ওভার পর আমরা ম্যাচে ফিরলেও সুপার ওভারে ওরা ম্যাচটা যেভাবে শেষ করেছে তাতে কৃতিত্বটা যুক্তরাষ্ট্রেরই।’
সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা