রায়পুরায় করোনা যুদ্ধে বিরামহীন ছুটে চলছেন ইউএনও ওসি
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ও রায়পুরা থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির করোনা যুদ্ধে উপজেলার আনাচে-কানাচে বিরামহীন ভাবে ভোর হইতে রাত্রি পর্যন্ত ছুটে চলছেন। সারা দেশের মানুষ যখন করোনাভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে হোম কোয়ারেন্টাইন নিয়ে ব্যাস্ত, ঠিক তখন নিজ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। বাজার নিয়ন্ত্রনে নিয়মিত বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরন, করোনা সচেতনতায় উপজেলার আনাচে কানাচে লিফলেট বিতরণ করে নজির স্থাপন করেছেন। তারা ফুটপাতের হকার, রিকশাচালক, ভিক্ষুক ও হতদরিদ্র থেকে শুরু করে মানুষের মাঝে করোনা সচেতনতায় ছুটে চলেছেন গ্রাম গঞ্জে। এমন কর্মকান্ডে উপজেলা বাসীর কাছে ভূয়সী প্রশংসা পাচ্ছেন তারা।
এ বিষয়ে ওসি মহসিনুল কাদির বলেন, জনগনকে সর্বদা আমরা সেবা দিয়ে যাচ্ছি। সরকার থেকে নেওয়া বিধি নিষেধের বিষয়ে আমরা মানুষের মাঝে সচেতনতায় কাজ করে যাচ্ছি। এসব বিষয় কেউ না মানলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে বাধ্য হচ্ছি।
এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মো: শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মানুষের সেবা করে এই যুদ্ধে আমরা জয়ী হবো। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। তাছাড়া যারা করোনার জন্য কাজকর্ম করতে পারছে না আমরা তাদের বাড়িতে খাবার পৌছে দিচ্ছি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
ফেসবুকে আমরা


