রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে শিবপুরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পূর্বাহ্ণ
মো. মাহবুব আলম
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক ও নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া, দুলালাপুর ও শিবপুর কলেজ গেট সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিষ্ট্রেট অনিক সাহা ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট মেহেদী হাসান।
এ সময় উপজেলা৷ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সবাইকে সচেতন হাওয়ার আহবান জানানো হয়। না হলে কঠোর শাস্তির হুসিয়ারী দেওয়া হয়। অভিযান চলাকালে সরাকারি নির্দেশনা না মানায় ৪ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট মেহেদী হাসান গণমাধ্যম কে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা