রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
নরসিংদীতে সাংবাদিকসহ একদিনে আক্রান্ত ১৬
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ৮:১৯ পূর্বাহ্ণ

নরসিংদীতে করোনায় সাংবাদিকসহ একদিনে আক্রান্ত হয়েছেন ১৬ জন। আজ সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।

ইমরুল কায়েস জানান, রবিবার নরসিংদী থেকে করোনা উপসর্গ সন্দেহভাজন ২৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আজ সোমবার ফলাফলে ১৬ জনের করোনা পজেটিভ আসছে। এরমধ্যে একজন জেলার সাংবাদিকও রয়েছেন।

এ নিয়ে নরসিংদী জেলায় মোট ২১ জন করোনা রোগী শনাক্ত হলো। এর আগে নরসিংদী জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে নরসিংদী সদরে ১ জন (বর্তমানে সুস্থ), পলাশে ১ জন ও রায়পুরায় ৩ জন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা