রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
রায়পুরার চানপুরে প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৪:৩১ অপরাহ্ণ
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলীয় চানপুর ইউনিয়নের সদাগর কান্দি দক্ষিণ পাড়া গ্রামের প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে এবং এলাকার মুরুব্বীদের সার্বিক তত্ত্বাবধানে গতকাল সোমবার রাতের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করণ ও খাদ্য সংকট দূরীকরণের লক্ষ্যে ১২৫টির অধিক কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, ছোলা, খেজুর সহ বিভিন্ন খাদ্য উপকরণ বিতরণ করেন।
এই কাজে সংশ্লিষ্ট এক যুবক বলেন, প্রবাসীদের সার্বিক সহযোগীতায় সদাগর কান্দি যুবসমাজ সর্বদা দরিদ্র ও অসহায় মানুষের পাশে আছে, খাদ্যসামগ্রী বিতরণ তারই অংশ।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা