রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত ৫০৩, মৃত্যু ৪
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ৮:৫৪ পূর্বাহ্ণ
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৪ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে সবাই পুরুষ এবং ঢাকার ভেতরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫০৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ জনে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬টি পরীক্ষা হয়েছে। এতে আরো ৫০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ৪ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা