রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিবপুরে অনুদানে চেক না পেয়ে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ১০:১৩ পূর্বাহ্ণ

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর শিবপুরে অনুদানে চেক না পেয়ে বিক্ষোভ করেছেন কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকরা। শ্রমিক নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে এনে রবিবার সকালে শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

জানাযায় দেশজুড়ে করোনা প্রাদুর্ভাব প্রতিরোধ করতে গণপরিবহন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়ে পরিবহন শ্রমিকরা। শিবপুরে কর্মহীন হয়ে পড়া এসব পরিবহন শ্রমিকদেরকে নগদ ৮৪০০ টাকা অনুদান দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের এবং শ্রমিক পরিচিতি কার্ডের ফটোকপি জমা নেয় শ্রমিক নেতারা।

সেই লক্ষ্যে তাদেরকে আজ রবিবার অনুদানের চেক নিতে আসতে বলে দেন নেতারা। নেতাদের কথামত সকালে শিবপুর বাসস্ট্যান্ডে উপস্থিত হয় পরিবহন শ্রমিকরা। ঘোষনাকৃত নগদ অনুদান না দিয়ে বরং সরকার ঘোষিত ১০ টাকা কেজি চাল নিতে বলা হয় শ্রমিকদেরকে। এতে ক্ষিপ্ত হয়ে উঠে শ্রমিকরা।

এসময় শ্রমিকরা ১০টাকা কেজে চাল না নিয়ে শ্রমিক নেতাদের বিরুদ্ধে নানা শ্লোগান ও বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ও ঘটে।

শফিকুল ইসলাম, মহিউদ্দিন, বিল্লাল প্রধানসহ একাধিক শ্রমিক উপস্থিত সাংবাদিকদের জানান, তারা বিগত ৩০ বছর যাবৎ শ্রমিক ফান্ডে মৃতফান্ডসহ কয়েক প্রকারের চাঁদা দিয়ে আসচ্ছেন। তাছাড়া শ্রমিক কল্যাণের নামে বিভিন্ন যানবাহন থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করা হয়ে থাকে। কিন্তু এই টাকা শ্রমিকদের কল্যাণের নামে উত্তোলন করা হলেও শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়না। তা শ্রমিক নেতারাই ভাগ ভাটোয়ারা করে নিয়ে যায়।

এ বিষয়ে শ্রমিক কল্যান কমিটির সাধারণ সম্পাদক সফর আলী ভূঞা জানান, যারা আন্দোলন করছে তারা শ্রমিক না। আমরা কার্ডধারী শ্রমিকদের দূর্ঘটনা ও মৃত্যু ঘটলে সহযোগিতা করে থাকি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা