রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
পলাশে কৃষকের ধান কেটে দিলেন এমপি দিলীপ
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ২:১০ অপরাহ্ণ

নরসিংদী প্রতিনিধি :

করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারাদেশের কৃষকরাই ধান কাটার শ্রমিক সংকটে পড়ে। নরসিংদীর পলাশে ধান কাটার শ্রমিক সংকটের কথা চিন্তা করে শতাধিক নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

সোমবার দুপুরে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের পারুলিয়া মোড় এলাকায় কৃষক সিরাজুল ইসলামের ২ বিঘা জমির ধান নেতাকর্মীদের নিয়ে কেটে দেন এমপি দিলীপ। পরে নেতাকর্মীরা ওই ধান কৃষকের বাড়িতে পৌছে দেন।

সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপের নেতৃত্বে প্রায় শতাধিক আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এ কাজে অংশ নেন। এদিকে এমপির নির্দেশে পলাশের বিভিন্ন ইউনিয়নেও আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের নেতাকর্মীরা আজ থেকে কার্যক্রম শুরু করেন। তারা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।

এসময় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তাই এই সরকার কৃষকের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা যদি কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে পারি তাহলে খাদ্যের অভাব আর থাকবে না। এবার নরসিংদী-২ পলাশ নির্বাচনী এলাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। আসুন আমরা সবাই কৃষকের পাশে দাড়াই।’

কৃষক সিরাজুল ইসলাম বলেন, শ্রমিক সংকটের কারনে আমি জমির ধান কাটতে পারছিলাম না। এ নিয়ে বেশ চিন্তায় ছিলাম। হঠাৎ এমপি স্যার নেতাকর্মীদের নিয়ে আমার ধান কেটে দিয়ে আমার বাড়ীতে পৌছে দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে এমপির নেতৃত্বে কৃষকদের পাকা ধান কেটে দেওয়ার ঘটনায় উপজেলা জুড়ে অসহায় কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা