রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
আশার আলো জাগাচ্ছে করোনায় সুস্থতার সংখ্যা
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২০, ১:৪৭ অপরাহ্ণ

দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে আশার আলো হলো গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার অনেকটাই কমে আসছে। অন্যদিকে, করোনায় আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হওয়ার সংখ্যাও অনেকটাই বেড়ে যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ১৯৩ জন করোনা আক্রান্ত রোগীর সুস্থ হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য আধিদফতর। সর্বশেষ তথ্যমতে এ নিয়ে দেশে মোট এক হাজার ৪০৩ জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। মঙ্গলবার ( ৫ মে) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজার ৯২৯ । মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ১৮৩ জন।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা