রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক কুড়ে ঘরে,  প্রাণ হারায় মা-মেয়ে
Update : শনিবার, ৯ মে, ২০২০, ৮:১৩ পূর্বাহ্ণ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রন হারানো একটি ট্রাক রাস্তার পাশে ঢুকে য়ার এতে প্রাণ হারায় ঘুমন্ত মা কাতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাজলী বেগম (৪৩) শুক্রবার (৮ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার উমরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা উমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী ও কন্যা। তারা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় কুড়ে ঘর নির্মাণ করে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে উমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কুড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ে নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেকার দিয়ে ট্রাক সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) আটক করেছে পুলিশ।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারের নামে মামলা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা