রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী ও ছেলে আটক
Update : রবিবার, ১০ মে, ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ণ

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জের ধরে মতিয়ার রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শনিবার রাতে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের এ হত্যার ঘটনা ঘটে। হত্যার ঘটনায় রবিবার সকালে নিহতের স্ত্রী কাজলী বেগম ও মাদকাসক্ত ছেলে রবিনকে (১৮) আটক করেছে পুলিশ। নিহত মতিয়ার স্থানীয় একটি  কারখানায় মালি পদে চাকরি করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধামরাইয়ের বালিথা গ্রামের নান্দু বেপারীর পালক ছেলে মতিয়ার রহমানের স্ত্রী কাজলী বেগম (৩৬) প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। কয়েকদিন আগে স্ত্রীর পরকীয়ার বিষয়টি মতিয়ার রহমানের হাতে ধরা পড়েন। এ নিয়ে মতিয়ার রহমানের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হয়। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায় কাজলী বেগম স্বামী মতিয়ারের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ভোর ৪টার দিকে মতিয়ার স্ট্রোক করে মারা গেছেন বলে কাজলী বেগম চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন। প্রতিবেশিরা এসে মতিয়ার রহমানের গলায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ করেন। তারা থানায় খবর দিলে পুলিশ এসে মতিয়ার রহমানের স্ত্রী কাজলী বেগম ও ছেলে রবিনকে আটক করে।

ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা ও ছেলে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, লোমর্হক হত্যাকাণ্ডের বিস্তারিত সোমবার জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা