রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
নরসিংদীতে সরকারি সিদ্ধান্তে ২৩ কারাবন্দির মুক্তি
Update : রবিবার, ১০ মে, ২০২০, ১:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতিতে  লঘু অপরাধে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২৩ কারাবন্দিকে মুক্তি দিয়েছে নরসিংদী জেলা কারাগার কর্তৃপক্ষ। গতকাল ও আজ রবিবার নিয়মতান্ত্রিকভাবে তাদের মুক্তি দেয়া হয়। ।

এর আগে,  লঘু অপরাধে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ৪৩ জন কারাবন্দির একটি তালিকা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে প্রেরণ করে নরসিংদী জেলা কারা কর্তৃপক্ষ। সেখানে যাচাই-বাছাইয়ের শেষে মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক গতকাল এবং আজ মিলিয়ে ২৩জন কারাবন্দিকে মুক্তি দেয়া হয়। তবে কারাবাস মওকুফ হলেও অর্থদন্ডের টাকা পরিশোধ করতে হয়েছে সাজাপ্রাপ্তদের।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী কারা সুপার মো: নজরুল ইসলাম বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত মোতাবেক নরসিংদীতে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ৪৩ বন্দির তালিকা প্রেরণ করা হয়।সেখান থেকে যাচাই-বাছাই শেষে ২৩ জনকে মুক্তির ব্যপারে আদেশ দেয়া হয়। মুক্তি দেয়ার জন্য যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সে সব কাজ শেষ করে নরসিংদী কারাগার থেকে গত দু’দিনে ২৩ জন কারাবন্দিকে মুক্তি দেয়া হয়েছে। তবে কারাবাস মওকুফ হলেও অর্থদন্ডের টাকা নির্ধারিত ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয়েছে সকলকে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা