রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
লোকাল ট্রাক, পিক-আপ ও সিএনজি চালকদের পাশে নরসিংদী জেলা পুলিশ
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২০, ১২:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

লোকাল ট্রাক, পিক-আপ ও সিএনজি চালকদের পাশে দাড়িয়েছে নরসিংদী জেলা পুলিশ। আজ ১২ মে মঙ্গলবার নরসিংদী সদর থানাধীন পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিক, লোকাল ট্রাক চালক, পিক-আপ চালক ও সিএনজি চালকদের নরসিংদী জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

এ মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ভোজ্য তেল ও সাবান।

করোনাভাইরাসের সংক্রমন প্রশমনে জরুরি প্রয়োজন ছাড়া সকলকে ঘরে অবস্থানের জন্য আহবান জানানো হয়।

জরুরি প্রয়োজেন বাহিরে বের হলে সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা