রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
করোনা চিকিৎসায় নরসিংদীতে ১৭ জন চিকিৎসকের যোগদান
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৭:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে সদ্য পদায়ণকৃত ২ হাজার চিকিৎসকের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় নরসিংদীতে ১৭ জন চিকিৎসক যোগদান করেছেন।মঙ্গলবার  নরসিংদী সিভিল সার্জন অফিসে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গ্রহনের মধ্যদিয়ে তারা আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। যোগদানকৃত চিকিৎসকদের হাতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী তুলে দিয়ে বরণ করে নেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইব্রাহিম টিটন।

এ সময় উপস্থিত ছিলেন বিএমএ নরসিংদী জেলা শাখা ও স্বাচিপের সভাপতি ডাঃ মোঃ মোজাম্মেল হক কমল, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সাজেদুল হক অপু, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু কাউছার সুমন ।

যোগদানকালে এই তরুণ চিকিৎসকগণ করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় কিভাবে কাজ করবেন সে বিষয়ে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, ৩৯ তম (বিশেষ) বিসিএস পরীক্ষা, ২০১৮ এর ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের আলোকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে তাদের পদায়ণ করা হয়েছে। গত রোববার (১০ মে) তাদের নিয়োগ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা