রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
নরসিংদীতে রিক্সা চালকদের পাশে জেলা পুলিশ
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১১:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তারের কারনে চলমান সরকারি ছুটিতে লোকজন ঘরে থাকায় অনেকটাই কর্মহীন হয়ে পড়েছেন রিক্সা চালকরা। দুর্যোগের এমন দিনে অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে  নরসিংদী জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা পুলিশ, নরসিংদীর উদ্যোগে শিবপুর মডেল থানাধীন কারারচর ব্রীজ এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে রিক্সা চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ভোজ্য তেল ও সাবান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসেন প্রমুখ।

এমন দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কর্মহীন রিক্সা চালকরা নরসিংদী জেলা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা