রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
নরসিংদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১০:৩১ অপরাহ্ণ

এ এইচ আবিল, শিবপুর

নরসিংদীতে ইয়াবাসহ সাব্বির ভূইয়া (২২) নামে তালিকাভূক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মে ) রাত আনুমানিক ১১টায় গোয়েন্দা পুলিশের এস আই তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুর মডেল থানাধীন কামরাব এলাকা হতে তাকে গ্রেফতার করে।এসময় পুলিশ তার কাছ থেকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট হস্তগত করে। গ্রেফতারকৃত সাব্বির পুলিশের তালিকাভূক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক পুলিশ পরিদর্শক (নিঃ) রুপন কুমার সরকার পিপিএম, জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই তাপস কান্তি রায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে শিবপুর মডেল থানাধীন কামরাব এলাকা হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী  সাব্বিরকে গ্রেফতার করে। পুলিশ তার কাছ থেকে ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

তিনি জানান গ্রেফতারকৃত সাব্বিরের বিরুদ্ধে ইতোপূর্বে ২টি মাদক মামলা রয়েছে। সে করোনাভাইরাস মহামারি উপেক্ষা করে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা