সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
নাসিরনগরে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি.আহত ১০
Update : শনিবার, ৬ জুন, ২০২০, ৯:২০ পূর্বাহ্ণ
নাসিরনগরে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড ঘরবাড়ি

ডেস্ক রির্পোট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি, গাছপালা, নৌকা, ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিদ্যুতের খুঁটি ভেঙ্গে। এসময় আহত ১০জন। শনিবার (৬ জুন) সকালে উপজেলার কয়েকটি গ্রামে আঘাত করে টর্নেডোটি।

জানা যায়, শনিবার সকালে উপজেলা সদরের পশ্চিমপাড়া, চেঙ্গাপুর, ডাকবাংলো, গাংকুলপাড়া, গৌর মন্দির, মহাখালপাড়া, বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল, শ্রীঘর, হরিপুর ইউনিয়নের নরহা গ্রামসহ বিভিন্ন গ্রামে এটির তাণ্ডব চলে। টর্নেডোর তাণ্ডবে উপজেলার অর্ধ শতাধিক ঘরবাড়ি, গাছপালা, নৌকা, ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার কয়েকটি গ্রামে এই তাণ্ডবে গাছের ঢাল ভেঙে এসময় ১০ ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া হয়েছে। টর্নেডোর পর থেকে সম্পূর্ণ উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

টর্নেডোর পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী। এসময় তিনি বলেন, সকালে টর্নেডোটি উপজেলা সদর ইউনিয়ন ও হরিপুর ইউনিয়নে আঘাত করে। টর্নেডো স্বাভাবিকভাবে ২২ সেকেন্ড স্থায়ী হয়। এরই মধ্যে এটি সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। উপজেলা সদরের পশ্চিমপাড়া, চেঙ্গাপুর, ডাকবাংলো, গাংকুলপাড়া, গৌর মন্দির, মহাখালপাড়া, বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল, শ্রীঘর, হরিপুর ইউনিয়নের নরহা গ্রামসহ বিভিন্ন গ্রামে এটির তাণ্ডব চলে।

তিনি আরও জানান, টর্নেডোর আঘাত করার সংবাদ পাওয়ার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ঘরবাড়িসহ ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা করা হচ্ছে। তালিকা করার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পুরোপুরি না জেনে বলা যাচ্ছে না।

 

জোনাকি টেলিভিশন/০৬-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা