সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
সীমিত আকারে হজ্ব পালনের পরিবল্পনা করছে সৌদি সরকার
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৬:৩৭ পূর্বাহ্ণ
প্রতিকি ছবি

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা মহামারির কারণে এ বছর হজ্ব পুরোপুরি বাতিল করবে না সৌদি সরকার। বরং তারা সীমিত সংখ্যক মুসল্লিকে হজ্ব আদায়ের অনুমতি দেয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ পার হওয়ায় এর সংক্রমণ রোধ করতে এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

সৌদি কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে সোমবার এ কথা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ আদায়ের জন্য সৌদি সফর করে থাকেন। হজ্ব ও বছরজুড়ে চলতে থাকা ওমরাহ থেকে সৌদি সরকার বছরে কমপক্ষে ১২ শ’ কোটি মার্কিন ডলার আয় করে থাকে।

তবে এ বছর করোনা সংক্রমণের কারণে দেশটিতে বার্ষিক হজ্ব আদায় নিয়ে সংশয় দেখা দিয়েছে। দেশটির ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতেও বাড়ছে করোনা। এ অবস্থায় গত মার্চে হজ্ব বাতিলের কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। করোনার কারণে আপাতত বন্ধ রয়েছে ওমরাহ হজ্বও।

তবে সৌদি আরবের হজ্ব সংশ্লিষ্ট দু’টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ এখন ‘প্রতীকী সংখ্যায়’ মুসল্লিদের হজ্বের অনুমতি দেয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে।

সেক্ষেত্রে প্রত্যেক দেশের জন্য নির্ধারিত কোটার মাত্র ২০ শতাংশ মুসল্লিকে হজ্ব করার জন্য সৌদিতে প্রবেশের অনুমতি দেয়া হবে। তবে বয়স্ক মুসল্লিরা এবার হজ্বের সুযোগ পাবেন না। কেননা করোনায় বয়স্কদেরই বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তবে যারা হজ্বের জন্য সৌদি আরবে আসার সুযোগ পাবেন, তাদের সবাইকেই অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হতে হবে।

তবে তিনটি সূত্র জানায়, এখনও সৌদির কিছু কর্মকর্তা করোনা ঝুঁকির কারণে এ বছরের বার্ষিক হজ্ব বাতিলের জন্য কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করেছেন।

এ নিয়ে সরকারি মিডিয়া অফিস এবং হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বিবৃতি নেয়ার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তারা এ নিয়ে কথা বলতে রাজি হননি।

করোনা মহামারি ও তেলের দাম কমে যাওয়ায় বর্তমানে বিরাট অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে সৌদি আরব। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছর হজ্ব বাতিল কিংবা সীমিত আকারে হজ্ব করার সিদ্ধান্ত সে দেশের অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে। সূত্র: রয়টার্স

 

জোনাকি টেলিভিশন/এসএইচআর/০৯-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা