নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে নমুনা দিতে এসে হাসপাতালে যুবকের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে নমুনা দিতেে এসে হাসপাতালের বিচানায় মৃত্যূবরণ কারী টুটুল
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর ৮০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে নমুনা দিতে এসে টুটুল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে, হাসপাতালে এসে নমুনা দেয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত টুটুল মিয়া রায়পুরা উপজেলার ভিটি মরজাল এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে গত কয়েকদিন ধরেই ভূগছিলেন টুটুল। আজ নমুনা দিতে এসে হাসপাতালেই মারা গেলেন তিনি।
নরসিংদী করোন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএনএম মিজানুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন তিনি। অবস্থা সংকটাপন্য হওয়ায় আগে তাকে ভর্তির পরামর্শ দেয়া হয়। ভর্তির আধাঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে করোনার উপসর্গ রয়েছে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলেই করোনা বিষয়ে বলা যাবে।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/১০-০৬-২০ইং
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
ফেসবুকে আমরা


