সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
মাধবদী পৌর এলাকার আংশিক অংশে চলছে লকডাউন
Update : শুক্রবার, ১২ জুন, ২০২০, ১২:১১ অপরাহ্ণ
মাধবদী পৌর এলাকায় লকডাউনের চিত্র

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস সংক্রমণ রোধে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকায় আংশিক অংশে চলছে লকডাউন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে লকডাউন কার্যকর করেন নরসিংদী জেলা প্রশাসন। এ লকডাউন কার্যকর থাকবে আগামী ১৪ দিন।

মাধবদী পৌরসভার ৪-৫ নং ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ বিরামপুরে এ লকডাউন কার্যকর করা হয়েছে। অধিক ঝুঁকিপুর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে এ এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত এ আদেশ বলবৎ থাকবে জানিয়ে বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তি মাধ্যমে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

লকডাউন করা মাধবদী পৌর এলাকায় ইতোমধ্যেই ৫৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন একজন। বৃহস্পতিবার রাত ১২টা থেকে কার্যকর হওয়া লকডাউনে শুধু চিকিৎসা ও ওষুধসহ জরুরি প্রয়োজন ছাড়া বাকী সব কিছুই কঠোরভাবে নিয়ন্ত্রন করা হচ্ছে। পাইলট কার্যক্রম হিসেবে ১৪ দিনের জন্য চলবে এই লকডাউন।

এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে প্রাপ্ত ফলাফলে নতুন করে নরসিংদীতে আরও ৫৫ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৪৫ জন। আর এসময়ে মৃত্যু বরণ করেছেন ১৫ জন।

 

জোনাকি টেলিভিশন/এসএইচআর/১১-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা