সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
প্রথমদফায় করোনা জয়, দ্বিতীয়দফায় মৃত্যু
Update : সোমবার, ১৫ জুন, ২০২০, ৬:০৬ অপরাহ্ণ
আব্দুল মতিন

নিজস্ব প্রতিবেদক

প্রথমদফায় সুস্থ হওয়ার পর দ্বিতীয়দফায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আব্দুল মতিন (৫৯)। সোমবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নরসিংদী জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৮ জনে। নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, উপসর্গ না থাকলেও গত এপ্রিলে প্রথম করোনা শনাক্ত হয় আব্দুল মতিনের। এরপর পুণঃরায় পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। পরবর্তীতে তিনি অফিসে দায়িত্ব পালন শুরু করেন। কয়েকদিন আগে থেকে তার জ্বর, শ্বাসকষ্ট, কাশি, গলা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে নরসিংদী ৮০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গত ১০ জুন থেকে আব্দুল মতিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নমুনা পরীক্ষায় রবিবার তার করোনা শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে এ পর্যন্ত নরসিংদী জেলায় মোট ১ হাজার ৭৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭৩৬ জন, পলাশে ৯৩ জন, শিবপুরে ৭৮ জন, রায়পুরাতে ৭৬ জন, বেলাবোতে ৫৭ জন ও মনোহরদীতে ৩৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এরমধ্যে নরসিংদী সদরে ১১ জন, বেলাব উপজেলায় ০২ জন, রায়পুরায় ০২ জন, পলাশে ০১ জন, মনোহরদীতে ০১ জন ও শিবপুরে ০১ জন।

 

জোনাকি টেলিভিশন/এসএইচআর/১১-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা