সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
যাত্রী সংকটে রবিবার থেকে বন্ধ হচ্ছে দুটি ট্রেন
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২০, ২:৫৪ অপরাহ্ণ
ফাইল ফটো

ডেস্ক রির্পোট

করোনাভাইরাসের সংক্রমণের কারণে ট্রেনের যাত্রীসংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে। যাত্রী সংকটের কারণে সোনার বাংলা এবং উপকূল এক্সপ্রেস নামে এ দুটি ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী রবিবার থেকে আন্তঃনগর ট্রেন দুটির চলাচল বন্ধ থাকবে।।

শুক্রবার রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান, করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশের বিভিন্ন স্থানে রেড জোন চিহ্নিত করা হয়েছে এবং সংক্রমণের বিষয়টি মাথায় রেখে যাত্রী চলাচল কমে এসেছে। ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এবং ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সচিব সেলিম রেজা বলেন, ‘করোনা ভাইরাসের কারণে এই দুটি রুটে যাত্রী সংকট দেখা দিয়েছে। খালি ট্রেন আনা-নেয়া করে তো লাভ নেই। তাই সাময়িকভাবে ট্রেন দুটি বন্ধ রাখা হয়েছে। যাত্রী বাড়লে আবার ট্রেন দুটি চালু করা হবে।’

দেশের অন্যান্য রুটে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চালু হয় ট্রেন। বর্তমানে দেশের বিভিন্ন রুটে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল করছে।

 

জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৯-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা