সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
বাড়ছে যমুনার পানি, আগাম বন্যার আশঙ্কা
Update : সোমবার, ২২ জুন, ২০২০, ৮:৪০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক

পাহাড়ি ঢলের পানি ও টানা বর্ষণে গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নতুন নতুন এলাকা। দেখা দিয়েছে বন্যার আগাম আশঙ্কা।

সোমবার (২২ জুন) সকালে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার ফলে জেলার করতোয়া, ফুলজোড়, ইছামতী, হুরাসাগর, বড়াল, বিলসূর্য, গুমানীসহ অধিকাংশ নদ-নদীর পানিও বেড়েছে এবং আগাম বন্যার আশঙ্কা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত মে মাসের শেষের দিকে যমুনা নদীতে যে পরিমাণ পানি প্রবাহিত হয়েছে, তা গত ৩২ বছরের হিসাবে সর্বোচ্চ।যমুনা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়ার সাথে সাথে যমুনার তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শাকসবজিসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক হাবিবুল হক জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনার তীরবর্তী ওই পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলের বিশেষ করে তিল, পাট, কাউনসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। প্রায় দুই সপ্তাহ আগে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলের শাকসবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

যমুনার পানি বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের শত শত একর ফসলি জমি। জেলার পাঁচটি উপজেলার প্রায় ২০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শাহজাদপুর উপজেলার সোনাতনী, জালালপুর কৈজুরী, সদর উপজেলার কাওয়াকোলা, মেছড়া, কাজীপুরের খাসরাজবাড়ী, মাইজবাড়ী, তেকানি, নাটুয়ার পাড়া, চরগিরিশ, নিশ্চিন্তপুর এবং চৌহালীর স্থল, ঘোড়জান, সদিয়া চাঁদপুর ইউনিয়নের নিম্নঅঞ্চল প্লাবিত হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে।আমরা প্রতিনিয়ত নদীর তলদেশে সার্ভে করছি। বাঁধগুলোর অবস্থাও ভালো আছে।

জোনাকী টেলিভিশন/টি ভূইয়া/ ০৬-২২-২০২০ইং

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা