সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
আরও ৫ জেলার ১১টি রেড জোন এলাকায় সাধারণ ছুটি
Update : সোমবার, ২২ জুন, ২০২০, ৪:০৯ অপরাহ্ণ
প্রতিকি ছবি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে অধিক সংক্রমিত হওয়ার ফলে নতুন করে আরও ৫ জেলার ১১ টি এলাকাকে রেড জোন হিসেবে  ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এসব এলাকায় সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার।

সোমবার (২২ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জেলাগুলো হল- ফরিদপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এবং কুষ্টিয়া।

প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ছুটি ঘোষণার দিন থেকে রেড জোনে ২১ দিন ছুটি থাকবে। কোন কোন রেড জোন এলাকায় কোন ২১ দিন সাধারণ ছুটি থাকবে সেটাও আদেশে উল্লেখ করা হয়েছে।

সাধারণ ছুটির শর্তে বলা হয়েছে, শুধুমাত্র লাল অঞ্চল (রেড জোন) ঘোষিত এলাকায় বর্ণিত সময়ের জন্য এ সাধারণ ছুটি কার্যকর থাকবে। এসব এলাকায় বসবাসরত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

এসব এলাকায় বসবাসরত কিন্তু কর্মস্থল অন্য এলাকায় তাদের জন্যও এ ছুটি কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে জরুরি পরিষেবা এই ছুটির বাইরে থাকবে।

এর আগে রবিবার রাতে দেশের ১০টি জেলার ২৭টি রেড জোন অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। জেলাগুলো হলো- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/২২-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা